জগন্নাথপুরে কৃষি সমলয় উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে কৃষি সমলয় উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১০:২৪:১৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কৃষি সমলয় উদ্বোধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলার কলকলি ইউনিয়নের ঘিপুরা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোমের এতে বক্তব্য দেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ।এসময় এলাকার জনপ্রতিনিধিরাসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল তাঁর বক্তব্যে বলেন, সুনামগঞ্জ একটি কৃষি সমৃদ্ধ জেলা। এ জেলার বোরোধান দেশের খাদ্যে চাহিদায় বিরাট ভূমিকা রাখছে। একদিকে যেমন আমাদের লোকজন বাড়ছে, অন্যদিকে আমাদের কৃষি জমি কমছে। বাড়তি জনসংখ্যাকে খাদ্যের জোগান দিতে আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রের কোন বিকল্প নেই। বোরো ধান চাষাবাদে আধুনিক পদ্ধতির কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সহজে এবং কম খরচে ধান রোপণ করা সম্ভব। এতে করে অনেকাংশে কৃষি ব্যয় কমে আসবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা