জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৮:০৩:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুর সংখ্যাই বেশি। 

রোববার (১৯ জানুয়ারি)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে রোগীর সংখ্যা। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে আবার ৩-৪ দিন ধরে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রোববার পর্যন্ত হাসপাতালে ৭৬ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৪০, নারী ১৮ ও পুরুষ ১৮ জন। তারা অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ ছাড়া হাসপাতালে গত ১৫ দিনে ৫ শতাধিক ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন।

দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকা কামরুল ইসলাম ডালিম বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত ৯ মাসের ছোট মেয়েকে নিয়ে চার দিন ধরে ভর্তি আছি। এর মধ্যে চার বছর বয়সী বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আজ (রোববার) তাকেও ভর্তি করেছি।’

আরেক শিশুর মা রশিদা বেগম বলেন, ‘গত তিন দিন আগে ১০ মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল ভর্তি হই। এখন সে কিছুটা ভালো আছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদরুদ্দোজা বলেন,শীতের তীব্রতা বাড়লে ঠান্ডাজনিত রোগ বেশি হয়। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। আমরাও শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, শীতের সময় সবার বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা