পাঁচ বছর পর সিলেটের মাঠে টেস্ট ম্যাচ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪১ PM

পাঁচ বছর পর সিলেটের মাঠে টেস্ট ম্যাচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০৩:৩০:২১ AM

পাঁচ বছর পর সিলেটের মাঠে টেস্ট ম্যাচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম


বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়। এখন তিন ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপে যাবে দুদল। বিশ্বকাপের পর আছে দুই টেস্টের সিরিজ। সেই তারিখ বেশ আগে জানালেও এবার ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।

বিশ্বকাপের পর ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।

সোমবার মিরপুরে টাইটেল স্পন্সর হিসেবে ডাচ বাংলা ব্যাংকের নাম ঘোষণার সময় এই তথ্য জানানো হয়েছে।

এই টেস্ট সিরিজ দিয়ে পাঁচ বছর পর টেস্ট ম্যাচ পাচ্ছে সিলেটের ভেন্যু।  ২০১৮ সালের তিন নভেম্বর দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশ দল হেরে যায় ১৫১ রানে।

২০১৮ সালের পর ঘরের মাঠে অনেক সিরিজ খেললেও সিলেট পায়নি টেস্ট। তবে ভেন্যুটিতে এই সময়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে মিরপুরে। ২১ সেপ্টেম্বর, ২৩ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর হবে দিবারাত্রির ম্যাচগুলো।

এই সিরিজ খেলে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল।

ডিডি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা