সুনামগঞ্জে তিন গ্রামের সংঘ*র্ষে আহত ১০
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জে তিন গ্রামের সংঘ*র্ষে আহত ১০

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে তিন গ্রামের সংঘ*র্ষে আহত ১০

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের হারানো গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলা হয়েছে। এ নিয়ে পরে তিন গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকালে হাওর থেকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়ার ৩ টি গরু হারিয়ে যায়। হারানো গরু খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯ টার দিকে পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামে গরুগুলো খুঁজে পান দুদু মিয়া। এসময় হারানো গরু আনতে গেলে চোর সন্দেহ রাজনগর গ্রামের খোরশেদ মিয়ার লোকজন দুদু মিয়ার উপর হামলা করেন। খবর পেয়ে গোতগাঁও গ্রামের কিছু লোক দুদু মিয়াকে উদ্ধারের জন্য গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়া (৬৫), গোতগাঁও গ্রামের ময়না মিয়া (৪৫), জুবেল মিয়া (৩৫), টিপু মিয়া (১৮), শামছু মিয়াকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় ইউপি মেম্বার) মজুমদার আলী বলেন, উভয় গ্রামের মুরুব্বিদের মধ্যে আলোচনা চলছে, আশা করছি সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা