জগন্নাথপুরে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১০:২৯:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) উপজেলার কলকলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন আনসার ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ভিডিপি সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মো: জিয়াউল হাসান বিভিএমএস, বলেন :প্রশিক্ষণার্থীরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে হবে। নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্রকে ধারণ করে দেশ ও জনকল্যাণে কাজ করার আহবান জানান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মুলের জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি সচেতন থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

তিনি আনসার ভিডিপি ক্লাব সমিতিকে শক্তিশালীকরণের মাধ্যমে সদস্যদের নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে, সামাজিক নিরাপত্তা প্রদান ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে উৎসাহ প্রদান করেন।

এ সময় জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট রুবায়েতবিন সালাম সহ জগ্ননাথপুর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দসহ ইউপি দলনেতা ও আনসার কমান্ডার উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা