জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১২:০৬:৪৬ অপরাহ্ন

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন

ছবি: নিজস্ব


এসো দেশ বদলাই পৃথিবী বদলাই "সুস্থ দেহে সুন্দর মন" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালগঞ্জে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ লুৎফুর রহমান সভাপতিত্বে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোম, মঙ্গল ও বুধবার ( ২০,২১ ও ২২ জানুয়ারি ) তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন  ও  প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক  সাইফুল ইসলামের পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন,  জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম,সাবেক জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী,উপজেলা বিএনপি"র  সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল মালিক ও শাহ মোঃ শাজাহান, সাবেক সহ সভাপতি মোঃ শফিকুর রহমান,  বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী,সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ  মহসিন কবির,দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শামছুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা