জগন্নাথপুরে আ.লীগ নেতা দুদু গ্রে প্তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে আ.লীগ নেতা দুদু গ্রে প্তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৯:৪৩:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আ.লীগ নেতা দুদু গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুদুকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে তাকে সুনামগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে সোমরাব রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দুদু উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আলা উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে; আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা