আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: সুনামগঞ্জে মামুনুল হক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: সুনামগঞ্জে মামুনুল হক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১০:২৯:১৫ পূর্বাহ্ন

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: সুনামগঞ্জে মামুনুল হক

ছবি: নিজস্ব


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, ‘দেশ ভাগ হওয়ার পর বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার ভাগে পড়েনি, বাংলাদেশ পড়েছে ইসলামের ভাগে। এখন যদি কারও ইসলাম ভালো না লাগে, তাহলে চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। তোমার নেত্রী তো চলে গেছে, তোমাদের গোষ্ঠী সব চলে গেছে; তোমরাও চলে যাও। বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।’

সোমবার(২০ জানুয়ারি) রাত ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ১৮তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

খেলাফত মজলিসের আমির বলেন, ‘৯০ ভাগ মুসলমানের বাংলাদেশ ইসলাম ছাড়া অন্য কারও আদর্শ অনুযায়ী চলতে পারে না। সুতরাং ইসলাম অনুযায়ী এ দেশ চলবে। ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে। ইসলাম কায়েম হলে বৌদ্ধ-খ্রিষ্টানের সব ধরনের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে।’

মামুনুল হক আরও বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল, সব ভেঙে দেওয়া হয়েছে। অথচ কোনো মন্দিরে আঘাত করা হয়নি। হিন্দুদের কোনো দেব-দেবতাকে কেউ আঘাত করেনি। কারণ, মুসলমানেরা জানে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সেখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই।’ ইসলামি রাষ্ট্র কায়েমের জন্য প্রয়োজনে সবাইকে আবু সাঈদ-মুগ্ধদের মতো জীবন দিতে মাঠে নামতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা