‘রোনালদোকে দলে আনা ভুল ছিল’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ PM

‘রোনালদোকে দলে আনা ভুল ছিল’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৭:২৩:২৭ AM

‘রোনালদোকে দলে আনা ভুল ছিল’

ছবি: সংগৃহীত


বেশ আলোচনার জন্ম দিয়েই ম্যানচেস্টারের লাল দূর্গে ফিরে এসেছিলেন ক্রিশ্চিয়ান রোনালদো। যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিশ্বসেরা হয়ে উঠেছিলেন, সেই ইউনাইটেডে আবার পা রেখেছেন বড় রকমের প্রত্যাশা নিয়ে। তবে রোনালদো-ম্যান ইউনাইটেড রসায়ন পরে আর জমেনি। ইংলিশ ক্লাবটিতে পর্তুগিজ সুপারস্টারের দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে  মাত্র এক বছরেই।

ইউনাইটেডের দ্বিতীয় যাত্রায় রোনালদো নিজে সুখী হতে পারেননি, ইউনাইটেডও ব্যর্থ হয়েছে সাফল্য পেতে। এরিক টেন হাগের আগমনের পর অনেকটা তিক্ততার মধ্যেই শেষ হয়েছে দুই পক্ষের সম্পর্ক। আর পর্তুগিজ তারকাকে এনে চাকরি হারিয়েছিলেন ওলে গানার সোলশার। সবমিলিয়ে সোলশার এবার বলেই বসলেন, রোনালদোকে দলে আনা ভুল সিদ্ধান্ত ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদোর ফিরে আসা প্রসঙ্গে সোলশারের বক্তব্য, ‘অমন একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়া খুবই কঠিন ছিল। আর আমার মনে হচ্ছিল আমাদের এই প্রস্তাব গ্রহণ করা উচিত, কিন্তু দেখা গেল বিষয়টা ভুলে পরিণত হয়েছে।'

‘যখন সে ফিরে আসলো সবকিছু খুবই ভালো চলছিল আর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে (রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে) পুরো ওল্ড ট্রাফোর্ড যেন গর্জন করছিল।  সে তখনো বিশ্বের সেরা গোলস্কোরারদের একজন ছিল আর তাকে বেশ ভালোই দেখা গিয়েছিল।’

কিন্তু এমন বিপর্যয় কেন হলো, কী কারণে তিনি নিজেও সফল হলেন না, সেই প্রশ্নের উত্তরও আছে তার কাছে, ‘যখন আপনার হাতে একদল মানুষ থাকবে, আপনার সবাইকে একই দিকে পরিচালিত করতে হবে। যখন বিষয়গুলো ঠিকঠাক হয় না, তখন কিছু খেলোয়াড় তাদের ঔদ্ধত্য প্রকাশ করে।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন ক্লাবে দেখা যায়নি সোলশারকে। আর রোনালদোও নেই ইউরোপিয়ান ফুটবলে। বর্তমানে সৌদি প্রো লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা