এলএনজি ভিত্তিক টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে সুনামগঞ্জে কৃষক পদযাত্রা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

এলএনজি ভিত্তিক টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে সুনামগঞ্জে কৃষক পদযাত্রা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৭:৫৬:৩৫ পূর্বাহ্ন

এলএনজি ভিত্তিক টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে সুনামগঞ্জে কৃষক পদযাত্রা

ছবি : নিজস্ব


জ্বালানি অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জে কৃষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ সেপ্টেম্বর) সকালে  সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউরায় অনুষ্ঠিত এ পদযাত্রায় কৃষকরা এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করার দাবি করেন।

পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ খাত পুরোপুরি জীবাশ্ম জ্বালানি অর্থাত কয়লা ও গ্যাস নির্ভর। এতে একদিকে কার্বন নির্গমন বাড়ছে, যার ফলশ্রুতিতে জলবায়ু পরিবর্তন তরান্বিত হচ্ছে। এতে সামগ্রিকভাবে দেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে। No description available.

অপরদিকে তেল ও গ্যাস পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় জাতীয় বাজেটে ব্যাপক চাপ পড়ছে। যার দারুণ জনগণের জীবনযাত্রায় টানাপোড়েন তৈরি হয়েছে। এমতাবস্থায় নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে ব্যাপক ইতিবাচক  পরিবর্তন আসবে। এতে দেশের বাজেট হবে চাপমুক্ত, জনগনের জীবনমানের উন্নতি ঘটবে। No description available.

উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন, বিডব্লিওজিইডি এর যৌথ আয়োজনে উক্ত পদযাত্রায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, অনির্বাণ মহিলা সমিতির সভানেত্রী শিল্পী বেগম ও স্থানীয় কৃষক নুর আলী প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী