জাতীয় পরিচয়পত্র জা লি য়া তি : জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

জাতীয় পরিচয়পত্র জা লি য়া তি : জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী আ ট ক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৪:৪২:৫৪ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্র জা লি য়া তি : জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান ৫০) সহ এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপরজন  ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৪০)।

জানা গেছে, সোমবার (২৭ জানুয়ারি)  বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসে। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়।

পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ  রুহুল আমীন বলেন,  নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী  রাত থেকে  পুলিশ হেফাজতে  রয়েছেন।  তাদের  মামলা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা