সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখার সময় নেই : লিটন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ PM

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখার সময় নেই : লিটন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ১২:২১:০৯ PM

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখার সময় নেই : লিটন

ছবি: সংগৃহীত


গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিম হাসান সাকিবকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। মূলত বছর খানেক আগে করা এই পেসারের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরেই যত সমালোচনা। সেই পোস্টে নারী বিদ্বেষীসহ আরো বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে। যদিও ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন তরুণ এই পেসার। বিসিবির পক্ষ থেকেও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে আসেন আসন্ন সিরিজে নেতৃত্ব পাওয়া লিটন দাস। সেখানে এই ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের আগে মাঠের বাইরের এসব আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে লিটনের অকপট জবাব, ‘দেখি না।’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তখন সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’ এমন মন্তব্য করেন তিনি। সেটি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। সেসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব রাখে?

লিটন বলেন, ‘আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা