ছবি : সংগৃহিত
বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল দুইটায় খেলা শুরু হয়।
সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে।
বাংলাদেশ দলের একাদশে তামিম-রিয়াদ ছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে। একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
SH




