দোয়ারাবাজারে হাছান হ*ত্যা মা ম লা র আসামীকে নিয়ে ঘটনাস্থল হতে অ*স্ত্র উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দোয়ারাবাজারে হাছান হ*ত্যা মা ম লা র আসামীকে নিয়ে ঘটনাস্থল হতে অ*স্ত্র উদ্ধার

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১১:৩৬:৩৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে হাছান হ*ত্যা মা ম লা র আসামীকে নিয়ে ঘটনাস্থল হতে অ*স্ত্র উদ্ধার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাছান আলী হত্যা মামলার প্রধান আসামী নেইমারকে নিয়ে ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমানের নেতৃত্বাধীন দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।  মঙ্গলবার সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

পুলিশ জানায়.পূর্ব বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলী'র পুত্র হাছান আলী (৩১) কে ছুরিকাঘাতে হত্যা করে দূর্বিত্তরা। পরে ২৮ ডিসেম্বর নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে  ৯ জনের নাম উল্লেখ করেও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামী করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শরিয়তপুর জেলার নড়িয়া থানধীন থিরপাড়া ডিঙ্গামানিক এলাকায় অভিযান পরিচালনা করে ১নাম্বার আসামী নেইমার (২০) ও ২ নাম্বার আসামী  হোসাইন আহমদ(১৯),  গত ১৭ জানুয়ারি গৌছ আলী (৬০) ও তার পুত্র মাহিন মিয়া (১৯) কে ঢাকার উত্তরা হতে আটক করে।

পরবর্তীতে গত বুধবার (২৯ জানুয়ারি) আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ।  শুনানি শেষে আদালত নেইমার'কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন তার বাবা গৌছ আলী ও ভাই হোসাইন আহমদকে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন। সুনামগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র'র আদালত এসব আদেশ দেন।

এতে মঙ্গলবার দুপুরে এক নম্বর আসামী নেইমারকে নিয়ে হাছান আলী হত্যার ঘটনাস্থলে আসে পুলিশ।  এসময় আসামীর দেওয়া জবানবন্দি অনুযায়ী নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা-দ্বীনেরটুক যোগাযোগের ব্রিজের নিচ হতে একটি দাঁড়ালো দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা