শি বি রে র ক্যালেন্ডার ছিঁড়ে মুসল্লিদের ওপর ছা ত্র লী গ নেতার হা ম লা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শি বি রে র ক্যালেন্ডার ছিঁড়ে মুসল্লিদের ওপর ছা ত্র লী গ নেতার হা ম লা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০৪:৫৭:৫৩ পূর্বাহ্ন

শি বি রে র ক্যালেন্ডার ছিঁড়ে মুসল্লিদের ওপর ছা ত্র লী গ নেতার হা ম লা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে ইসলামী ছাত্রশিবিরের ক্যালেন্ডার ছিঁড়ে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানু।

সোমবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে মসজিদের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানু মসজিদে ঢুকে ইসলামী ছাত্রশিবিরের ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন। মুসল্লিরা তখন বাধা দিলে তাদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তিনি একজন মুসল্লিকে লাঞ্ছিত করেন এবং বলেন, কার এত সাহস যে শিবিরের ক্যালেন্ডার টানায়। মুসল্লিরা তখন এর প্রতিবাদ করলে তাদের ওপরও তিনি চড়াও হন। এরপর এলাকাবাসী তাকে মসজিদ থেকে বের করে দেন। এ ঘটনা জানাজানি হলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

জগন্নাথপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) শাকিব আহমদ বলেন, মসজিদে ক্যালেন্ডার নিয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা