স্কুল-কলেজে থাকছে না শে*খ হা সিনার নাম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

স্কুল-কলেজে থাকছে না শে*খ হা সিনার নাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ১১:৫৭:২৪ পূর্বাহ্ন

স্কুল-কলেজে থাকছে না শে*খ হা সিনার নাম

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। এবার সরকারের উদ্যোগে, শেখ হাসিনার নামে থাকা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউশন এবং গবেষণা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হবে। শুধু শেখ হাসিনার নামেই নয়, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হবে। শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে আওয়ামী লীগের নেতাদের নামে থাকা সব ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসার তালিকা প্রস্তুত করা হচ্ছে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই কাজ করছে। তারা অভিযুক্ত ব্যক্তিদের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করবে এবং নাম পরিবর্তনের কারণসহ প্রস্তাবনা প্রেরণ করবে। পরবর্তীতে, নীতিমালার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে।

এছাড়া, জানা গেছে, সারাদেশে গণহত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর একটি তালিকা তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। উচ্চ শিক্ষা ও মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। বিভিন্ন দপ্তর ইতোমধ্যেই জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে এবং কোথাও কোথাও ডিসিরাও কাজ শুরু করেছেন। সব কাজ শেষ করে মার্চ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন ডিসিরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক