সুনামগঞ্জে পরনের লুঙ্গি দিয়ে প্রহরীকে বেঁধে দোকানে ডা কা তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সুনামগঞ্জে পরনের লুঙ্গি দিয়ে প্রহরীকে বেঁধে দোকানে ডা কা তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৩:০৮:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পরনের লুঙ্গি দিয়ে প্রহরীকে বেঁধে দোকানে ডা কা তি

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় আফতর আলী নামের এক প্রহরীকে তার পরনের লুঙ্গি দিয়ে বেঁধে একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। একই এলাকা থেকে ছিনতাই করা হয় ৪টি সিএনজিচালিত অটোরিকশা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে প্রথমে পাগলা ইউনিয়নের একটি দোকানে হামলা চালায় ডাকাতদল। এসময় ওই পয়েন্টে থাকা এক প্রহরীকে লুঙ্গি দিয়ে বেঁধে দোকান লুটপাটের ঘটনা ঘটে। পরে ব্রাহ্মণগাঁও পয়েন্ট থেকে তিনটি ও বীরগাঁও এলাকা থেকে একটিসহ মোট ৪টি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।

নৈশ প্রহরী ষাটোর্ধ্ব আফতর আলী জানান, ভোর ৪টার দিকে ওয়াজ শুনছিলাম। হঠাৎ ৪ যুবক সামনে এসে গলায় ছুরি ধরে। আমি তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা আমার পরনের লুঙ্গি খুলে আমার হাত, মুখ ও চোখ বেঁধে দূরে একটি ট্রাকের নিচে ফেলে রাখে। তারপর কি হয়েছে আমি জানি না।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, আমাদের কাছে এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি, খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা