মাংসের বদলে ঝোল দেওয়ায় মা রা মা রি!
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মাংসের বদলে ঝোল দেওয়ায় মা রা মা রি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ১১:০১:৪২ পূর্বাহ্ন

মাংসের বদলে ঝোল দেওয়ায় মা রা মা রি!

ফাইল ছবি


কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে।  শুক্রবার (৭  ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে মাহফুজুর রহমান (২০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। মাহফুজুর মনোহরপুর গ্রামের আকবরের ছেলে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।

এছাড়াও চান্নু হোসেন (৩৫), শহিদুল ইসলাম (৪৫) ও জামিরুল (১৯) নামে কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুর গ্রামের রাশিদুলের ছেলে রাফির খতনা উপলক্ষ্যে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন স্বজন, প্রতিবেশী স্থানীয়দেরকে দাওয়াত দেওয়া হয়। দুপুর থেকে সাজানো প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছিল। বেলা তিনটার দিকে সেখানে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই সন্তান মাহফুজুর, চান্নুসহ তার পরিবারের অন্তত আটজন এক টেবিলে বসে খাচ্ছিলেন। সেখানে খাবার পরিবেশন করছিলেন রাফির মামা শহিদুল ইসলাম। সে সময় চান্নু মাংসের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন।

শহিদুল কয়েকবার গামলা বদল করে দেন। তবে প্রতিবারই গামলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত মাহফুজুর জানান, বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে ফাটিয়ে দেওয়া হয়। এ নিয়ে তিনি থানায় মামলা করবেন।

রাফির বাবা রাশিদুল ইসলাম বলেন, মাংসের ঝোল নিয়ে প্যান্ডেলে নিজেরা নিজেরা মারামারি ও ভাঙচুর করেছেন। অনুষ্ঠানের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।

অভিযোগ অস্বীকার করে রাফির মামা শহিদুল ইসলাম জানান, বারবার মাংসের গামলা বদল করে দেওয়ার পরও চান্নু অভিযোগ করতে থাকে। এ নিয়ে তর্কাতর্কি করতে করতে চান্নুরা আমাকে মারধর করে জামা ছিঁড়েছে, মেরে চোখ ফুলিয়ে দিয়েছে। ভিড়ের মধ্যে কে কার মাথা ফাটিয়েছে তা জানি না।

এ বিষয়ে চান্নু হোসেন বলেন, চাচাতো ভাইয়ের ছেলে রাফির খতনার অনুষ্ঠানে এসেছিলাম। মাংস চাওয়ায় রাফির মামা শহিদুল ও তার লোকজন আমাদের ব্যাপক মারপিট করেছে, মাথা ফাটিয়েছে। আমরা বিচার চাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খতনার অনুষ্ঠানে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আমরা অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ