ট্রাক্টরের ধা*ক্কা য় ২ মোটরসাইকেল আরোহী নি হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ট্রাক্টরের ধা*ক্কা য় ২ মোটরসাইকেল আরোহী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৯:১৯:২৪ পূর্বাহ্ন

ট্রাক্টরের ধা*ক্কা য় ২ মোটরসাইকেল আরোহী নি হ ত

ছবি : সংগৃহীত


চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাহিদ ও সুইট মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস্তপুর গ্রামের মধ্যে পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ