মা*দক মা ম লা য় স্বেচ্ছাসেবক লীগ নেতার যাব*জ্জীবন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মা*দক মা ম লা য় স্বেচ্ছাসেবক লীগ নেতার যাব*জ্জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ১০:০৭:৪৪ পূর্বাহ্ন

মা*দক মা ম লা য় স্বেচ্ছাসেবক লীগ নেতার যাব*জ্জীবন

ফাইল ছবি


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম সুজন (৩৯) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের বালুবাগান এলাকার মো. ইব্রাহিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান এলাকায় মো. নজরুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এ সময় তার শোবার ঘর থেকে একটি কাপড়ের ব্যাগের মধ্যে দুটি পলিথিনে বাঁধা অবস্থায় ৬০০ এ্যাম্পুলসহ (বুপ্রেনরফিন ইঞ্জেকশন) তাকে আটক করা হয়। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওইদিনই মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ বলেন, আজকে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আসাদুর রহমান মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

প্রসঙ্গত, মুন্সি নজরুল ইসলাম গণজাগরণ মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগঠক, ঘাতক দালাল নির্মূল কমিটির নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া গত ১৬ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদের বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ লিখে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করে আলোচনায় আসেন তিনি এবং সেইদিনই ভোররাতে তাকে গ্রেপ্তার করেছিল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ