ট্রেনে যাত্রীর প্রসব বে দ না, পু লি শে র সহায়তায় নবজাতকের জন্ম
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ট্রেনে যাত্রীর প্রসব বে দ না, পু লি শে র সহায়তায় নবজাতকের জন্ম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৪:১৮:৪৩ পূর্বাহ্ন

ট্রেনে যাত্রীর প্রসব বে দ না, পু লি শে র সহায়তায় নবজাতকের জন্ম

ফাইল ছবি


ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ভ্রমণ করা এক নারীর হঠাৎ প্রসব বেদনা ওঠে বিমানবন্দর রেল স্টেশনে। খবর পাওয়ার পরই সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে রেলওয়ে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রেল পুলিশের নারী সদস্যদের সহায়তায় বিমানবন্দর রেল স্টেশনে জন্ম হয় নবজাতকের। মা ও নবজাতক শিশু সুস্থ আছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আসা নারী যাত্রী রুমা আক্তারের (২২) প্রসব বেদনা ওঠে। খবর পাওয়ার পর তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। মা ও  নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন। রেলওয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে তাদের ভর্তির ব্যবস্থা করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ