লেখককে বি তা ড়ি ত করার প্র তি বা দে বাম সংগঠনের বি ক্ষো ভ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বইমেলায় জ য় বাংলা স্লোগান

লেখককে বি তা ড়ি ত করার প্র তি বা দে বাম সংগঠনের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন

লেখককে বি তা ড়ি ত করার প্র তি বা দে বাম সংগঠনের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


অমর একুশে বইমেলায় জয় বাংলা স্লোগান দেওয়ার প্রতিবাদে শতাব্দী ভব নামের একজন লেখক দর্শনার্থীদের রোষানলে পড়েছেন। পরে দর্শনার্থীদের ক্ষোভ কমাতে পুলিশের সাহায্যে তাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয় এবং সব্যসাচী স্টল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বইমেলায় বিক্ষোভ করেছেন বাম ছাত্র সংগঠনের নেতারা। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় তারা বইমেলার টিএসসি গেট থেকে মিছিল নিয়ে বইমেলা প্রদক্ষিণ করে সব্যসাচী স্টলের সামনে জড়ো হন। বিক্ষোভ মিছিলে ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, আজকে বইমেলায় একটা নৃশংস ঘটনা ঘটেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সরকার বারবার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হামলার জন্য গতকাল একটা গোষ্ঠী অনলাইনে পাঁয়তারা করেছে। কিন্তু প্রশাসন বইমেলার নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এমন দেশ চাইনি। আমরা চেয়েছি মত প্রকাশের স্বাধীনতা, চেয়েছিলাম জনগণের নিরাপত্তা। আমরা এই ইন্টেরিম সরকারকে ধিক্কার জানাই।

ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) মাহির শাহরিয়ার রেজা বলেন, একদল উগ্রবাদী মব সৃষ্টি করে স্টলটি বন্ধ করে দিয়েছে। আমরা একদল শিক্ষার্থী এর প্রতিবাদ জানাই। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র চেয়েছিলাম। কিন্তু এই সরকার সেই গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের সুযোগ দিচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম বাংলা একাডেমির নেতৃবৃন্দ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করবে কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। ৫ আগস্টের পর মাজার ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলায় চুপ ছিল। এই সরকারের লোকজনরা এই দায় এড়াতে পারবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ