ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে দেশে আ ট ক ১১৭
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে দেশে আ ট ক ১১৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ১১:১৮:০৫ পূর্বাহ্ন

ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে দেশে আ ট ক ১১৭

প্রতীকী ছবি


অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারাদেশে ১১৭ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরেই ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় ৭, টঙ্গী পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯, পুবাইল থানায় ২জনসহ অন্যান্য থানায় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এনিয়ে গত তিন দিনে গাজীপুরে ২৬৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।

এছাড়া, রংপুরে গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে ৩ এবং বিভাগের আট জেলা থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩ ঠাকুরগাঁওয়ে ৬ এবং রংপুরে ২ ও লালমনিরহাট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ছয়টা থেকে অভিযান চালিয়ে আজ (মঙ্গলবার) সকাল ছয়টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিন দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ৬৮ জনকে গ্রেফতার করা হলো। এছাড়া পাবনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ