ওয়ানডে অভিষেকেই ঝলক দেখালেন খালেদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২২ PM

ওয়ানডে অভিষেকেই ঝলক দেখালেন খালেদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৪:২৫:৫৯ AM

ওয়ানডে অভিষেকেই ঝলক দেখালেন খালেদ

ওয়ানডে অভিষেকেই ঝলক দেখালেন খালেদ


টেস্ট দলে তিনি প্রায় নিয়মিত। তবে ওয়ানডে আজই অভিষেক হলো পেসার খালেদ আহমেদ। অভিষেক ম্যাচে প্রথম ওভারেই ঝলক দেখালেন এই তরুণ।

শনিবার নিউজিল্যান্ডের সাথে ম্যাচের অষ্টম ওভারে খালেদের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস। প্রথম বলে বাউন্ডারি হজম করলেও এরপর দারুণভাবে লাইন ফিরে পান খালেদ। পঞ্চম বলে তিনি স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান অনেকটাই সেট হয়ে যাওয়া চাদ বয়েসকে (১৯ বলে ১৪)।

টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। ৩৬ রানে ছিল না ৩ উইকেট। সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন হেনরি নিকোলস আর টম ব্লান্ডেল।

চতুর্থ উইকেটে ১১১ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা। অবশেষে এই জুটিটি ভেঙেছেন অভিষিক্ত পেসার খালেদ আহমেদ। নিকোলসকে হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরিয়েছেন তিনি।

৬১ বলে ৬ বাউন্ডারিতে ৪৯ করে খালেদকে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়েছেন নিকোলস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৩১ রান। ব্লান্ডেল ৫১ আর রাচিন রাবিন্দ্রা শূন্য রানে অপরাজিত আছেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি কিউইদের। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ।

৮ বলে ০ রান করেন মোস্তাফিজের লাফিয়ে উঠা ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন উইল ইয়ং। এরপর ইনিংসের সপ্তম ওভারে মোস্তাফিজ ফিরিয়েছেন ফিন অ্যালেনকে (১২)। প্রথম স্লিপে ক্যাচ নেন সৌম্য সরকার। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা।

ডিডি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত