খেলনা ভেবে নিয়ে যাচ্ছিল শিশুরা, ৫টি পা ই প গা ন উ দ্ধা র করল পু লি শ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

খেলনা ভেবে নিয়ে যাচ্ছিল শিশুরা, ৫টি পা ই প গা ন উ দ্ধা র করল পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৪:৫০:০০ পূর্বাহ্ন

খেলনা ভেবে নিয়ে যাচ্ছিল শিশুরা, ৫টি পা ই প গা ন উ দ্ধা র করল পু লি শ

ছবি : সংগৃহীত


বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে ব্যাগ ভর্তি পাঁচটি দেশিও পাইপ গান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুরাস্থ রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুরের পূর্ব-উওর কোন থেকে ব্যাগ ভর্তি ওই অস্ত্রগুলো উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় খান বাড়ির নারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে আমরা তদন্ত করে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ