দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ PM

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৫:৫৫:১৫ AM

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন


সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মন্নান মিয়া নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ইজারা বহির্ভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের উকিল আলীর পুত্র বালু ব্যবসায়ী আব্দুল মন্নানকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উত্তোলন করা ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান