একসঙ্গে দুই তামিমকে ব্যাটে দেখে উচ্ছ্বসিত পুরো গ্যালারি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৫ PM

একসঙ্গে দুই তামিমকে ব্যাটে দেখে উচ্ছ্বসিত পুরো গ্যালারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০৭:৫৪:৫১ AM

একসঙ্গে দুই তামিমকে ব্যাটে দেখে উচ্ছ্বসিত পুরো গ্যালারি

ছবি: সংগৃহীত


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করছে বাংলাদেশ দল। শুরুতে লিটন দাসকে হারানোর পর তামিম ইকবালের সঙ্গে ব্যাট করতে আসেন তানজিদ হাসান তামিম। সিনিয়র তামিমের সঙ্গে অবশ্য ব্যাট করার একটা স্বপ্ন-ই ছিল ছোট তামিমের। এমনকি ঢাকা পোস্টকে এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিষেকের ক্যাপ নিতে চান ‘খান সাহবের’ কাছ থেকেই।

তবে এশিয়া কাপে তামিম ইকবাল না থাকায় সে স্বপ্ন পূরণ হয়নি ছোট তামিমের। সেই সুযোগ এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে। দ্বিতীয় ওয়ানডেতে আজ একসঙ্গে ক্রিজে ব্যাট করারও সুযোগ পেয়েছেন দুই তামিম। দুই ক্রিকেটারকে একসঙ্গে ব্যাট করতে দেখে বেশ উচ্ছ্বসিত দেশের ক্রিকেটভক্তরা। মিরপুরের গ্যালারি থেকে আনন্দিত দর্শকরা তুমুল ধ্বনি তুলেছেন।

এরপর যেকোনো তামিম চার কিংবা সিঙ্গেল রান নিলেও মাঠের দর্শকরা স্লোগান তোলেন ‘তামিম তামিম’ বলে। অবসর কাণ্ডে সেই ৫ জুলাই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কেটে গেছে অনেকদিন। তারপর আজই প্রথম ব্যাট হাতে মাঠে নামেন সাবেক অধিনায়ক তামিম। আর জাতীয় দলে ফেরার পর প্রথম থেকেই তাকে সাবলীলভাবে খেলতে দেখা যায়।

তবে একপ্রান্ত আগলে রাখলেও, হঠাৎ-ই ছন্দ হারিয়েছেন তানজিদ তামিম। ইশ সোধির দ্বিতীয় বলে তুলে মেরেছিলেন, সেটি গিয়েছিল মিড অফের বাঁ-দিকে, নাগালের একটু বাইরে দিয়ে। এক বল পর আবার তুলে মারতে গেলেন তানজিদ। এবার আর এক্সট্রা কাভারে ফার্গুসনকে পার করাতে পারেননি। ফলে ১২ বলে মাত্র ১৬ রানে ফিরেছেন তিনি। এখন পর্যন্ত তামিম ইকবাল অপরাজিত আছেন ৩৯ রানে।

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত