জগন্নাথপুরে গাছে গাছে আমের মুকুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে গাছে গাছে আমের মুকুল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৭:১১:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গাছে গাছে আমের মুকুল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আম গাছগুলোতে মুকুল মকুলে ভরে গেছে। বসন্তের নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আর এ মকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মনকে করে তুলছে প্রাণবন্ত।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সরেজমিনে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আম গাছে গাছে শোভা পাচ্ছে মকুল আর মকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর আমের ফলন ভালো হবে আশা করছেন আম গাছের মালিকরা।

মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকয় মকুলে ভরে গেছে আম গাছ। গাছে পুরো মুকুল ফুটতে আরও কয়েক দিন লাগবে বলে জানান আম গাছের মালিকগণ। গত বছরের চেয়ে টনা শীত ও কুয়াশার তীব্রতা এ বছর অনেক কম ছিল। গতবারের মতো মৌসুমের শুরুতে শিলাবৃষ্টিও হয়নি এবং মাঝে-মধ্যেই আকাশে মেঘ জমে উঠছে।

এ সময় শিলাবৃষ্টি হলে আমের মুকুলের ক্ষতি হবে মনে করেন আম গাছ মালিকগণ। তাই আবহাওয়া ও প্রাকৃতিক দূয্যোগ নিয়ে যথেষ্ট  শঙ্কাও কাজ করছে। পরিস্থিতি অনুকুলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ।

আম চাষি হাবিব জানান, পুরাপুরিভাবে এখনো সবগাছে মুকুল আসেনি। আর সপ্তাহ খানেকের মধ্যেই সকল গাছেই মুকুল আসবে। ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় এবার কাঙ্খিত ফলনের আশা করছেন চাষিরা।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, গাছে গাছে মকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপরম্যাক্সিন কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছেন। এতে গাছে বাস করা হপার বা শোষকজাতীয় পোকাসহ আক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে। যদি সঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যেতে পারে বলে মনে করি। উপজেলায় ১০০ হেক্টর জমিতে বশতবাড়ী আঙ্গীনা ও একক বাগানে আমের আবাদ হয়েছে। প্রকৃতি অনুকুলে থাকে বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা