আউটের পর নিজের ব্যাট ভাঙলেন লিটন!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৪ PM

আউটের পর নিজের ব্যাট ভাঙলেন লিটন!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ১১:৪৮:০৯ AM

আউটের পর নিজের ব্যাট ভাঙলেন লিটন!

ছবি: সংগৃহীত


এশিয়া কাপের আগে ভাইরস জ্বরে আক্রান্ত হয়েছিলেন লিটন। যে কারণে আসরের শুরুতে খেলতে পারেননি। সুপার ফোরে দলের সঙ্গে যোগ দিয়ে যে কয়টা ম্যাচ খেলেছিলেন, সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আজ ঘরের মাঠে কিউইদের বিপক্ষেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি। আউট হয়ে সাজঘরে ফেরার পথে নিজের ব্যাট ভেঙেছেন তিনি।

গত কয়েক ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন লিটন দাস। আজ আবারও ওপেনিংয়ে ফিরলেন তিনি। ইনিংস ওপেন করতে নেমে তার খেলা প্রথম বলেই ফিরতে পারতেন। ট্রেন্ট বোল্টের সিমের ওপর করা ডেলিভারিতে ব্যাটে খেলতে পারেননি। বল প্যাডে আঘাত হানলে আম্পায়ার আউট দেন। তবে বল ট্র্যাকিংয়ে দেখা যায় স্টাম্প মিস করত। ফলে এ যাত্রায় বেঁচে যান এই ওপেনার।

ইনিংসের প্রথম ওভারে রিভিউ নিয়ে বাঁচার পরও বেশি দূর এগোতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের শেষ বলে জেমিসনের বাউন্সারে আপার কাট করতে গিয়ে থার্ড ম্যানে ধরা পড়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে মাত্র ৬ রান।

আউটের পর মাঠ ছাড়ার সময় বেশ হতাশ ছিলেন তিনি। সীমানা দড়ি পার হয়ে ড্রেসিংরুমের সামনে নিজের ব্যাট দিয়ে একাধিকবার মাটিতে আঘাত করেন। মনের সব ক্ষোভ যেন ব্যাটের ওপর ঝাড়লেন এই ওপেনার! এরপর সেখানেই ব্যাট ফেলে ড্রেসিংরুমে প্রবেশ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত