জগন্নাথপুরে ফেসবুকে প্রেমের সম্পর্ক, অতঃপর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ফেসবুকে প্রেমের সম্পর্ক, অতঃপর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ১০:২৯:১৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ফেসবুকে প্রেমের সম্পর্ক, অতঃপর

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্কের পর প্রেমিকার দায়ের করা পর্নোগ্রাফি মামলায় ইমরান হাসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে ওই যুবককে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। ইমরান ওই এলাকার সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে জগন্নাথপুর উপজেলার এক তরুনীর (২১) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইমরান হাসানের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে কয়েক ধাপে ইমরান হাসান ওই তরুনীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার হিসেবে নেন। পরে ওই তরুনী বিয়ে চাপ দিলে ও পাওনা টাকা চাইলে ইমরান তাকে তার গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার হুমকি দেয়। এ সব বিষয় নিয়ে এক পর্যায়ে দুজনার মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে, গত ২ জানুয়ারি ওই তরুনীর অন্যত্রে বিয়ের দিন ধার্য হওয়ায় ওই যুবক আরও ৫ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ওই তরুনী টাকা দিতে অস্বীকার করায় তার নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলে গোপন ছবি ও ভিডিও ভাইরাল করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী সুনামগঞ্জ আদালতে ইমরান হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত ২ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে ইমরান হাসানকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা