মৌলভীবাজারে শুরু হচ্ছে ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন বিষয়ক কর্মশালা’
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শুরু হচ্ছে ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন বিষয়ক কর্মশালা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০১:৪৮:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শুরু হচ্ছে ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন বিষয়ক কর্মশালা’


‘আমার ভাষায় আমার গল্প’- স্লোগানকে সামনে রেখে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমীতে এই কর্মশালা চলবে। 

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ০১৭১৪৫২৮৩৮৮ এবং ০১৩২৪১৮৪২৮২ মোবাইল নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন।  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিশু ও তরুণের বুদ্ধিবিকাশ মঞ্চ ‘সম্পর্ক’ ও মণিপুরী ললিতকলা একাডেমী যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। এতে পৃষ্ঠপোষকতায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক’ এবং প্রচারণা সহযোগী দন্ত-স ও CineTrip with Shajed। 

দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন নাটক ও নাট্য সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও চলচ্চিত্র নির্মাতা শুভাশিষ সিনহা, সাংবাদিক চয়ন চৌধুরী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক উত্তম কুমার সিংহ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী