সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ৩ দিনের রি মা ন্ডে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ৩ দিনের রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৪:৩৭:২৭ পূর্বাহ্ন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ৩ দিনের রি মা ন্ডে

ছবি : সংগৃহীত


সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেলে রিমান্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক বেগম শারমিন নাহার।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে রোববার রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসা ইসলামকে। রাতেই ঢাকা থেকে তাকে মেহেরপুর নেওয়া হয়।

পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার বেলা সোয়া ১২টার দিকে সৈয়দা মোনালিসা ইসলামকে আদালতে তোলা হয়। এরপর সাড়ে ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক সৈয়দা মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের আদেশে মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুয়েক দিনের মধ্যে রিমান্ডের জন্য তাকে সদর থানায় নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।

উল্লেখ্য গ্রেপ্তারের পর গত ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকেও ঢাকা থেকে মেহেরপুরে আনা হয়। বর্তমানে সাবেক জন প্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার দুলাভাই জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারফরাজ হোসেন মৃদুল  বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী