ট্রাকের ধা ক্কা য় নারীসহ দুইজন নি হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ট্রাকের ধা ক্কা য় নারীসহ দুইজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৪:৪১:২৬ পূর্বাহ্ন

ট্রাকের ধা ক্কা য় নারীসহ দুইজন নি হ ত

ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টর এলাকায় ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী আরভী আক্তার ও ময়মনসিংহ সদর এলাকার আব্দুল করিমের ছেলে খাইরুল বাশার।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রাজধানীর কুড়িল এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ৩০০ ফুট সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চনের উদ্দেশে যাচ্ছিল। দুপুর ১২টায় লেংটার মাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আকিজ গ্রুপের রেডিমিক্সের একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উলটে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী খাইরুল বাশার ও আরভী আক্তার নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ তিন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। একইসঙ্গে পুলিশ রেডিমিক্স ট্রাকটি জব্দসহ চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী