আরেকটা বি প্ল ব হবে: আব্বাসী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

মুসলমানরা এখনও পরাধীন

আরেকটা বি প্ল ব হবে: আব্বাসী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৮:২০:৫৩ পূর্বাহ্ন

আরেকটা বি প্ল ব হবে: আব্বাসী

ফাইল ছবি


আমরা ভেবেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে; আমরা স্বাধীন হয়নি। মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

আব্বাসী বলেন, ভারত ও ইসরায়েলের দালাল এ দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা নাস্তিকদের ফাঁসির দাবি মেনে নেয়নি। আমরা ভেবেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে; স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরির জন্য।

তিনি আরও বলেন, এ দেশে আল্লাহ ও তাঁর হাবিব মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান-মান মর্যাদার বিরুদ্ধে বাকস্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে। তাদের শাস্তি যদি না হয়; আমরা মনে করি মুসলমানরা এখনও পরাধীন। ১৯৪৭-এ স্বাধীন হয়নি, ১৯৭১-এ স্বাধীন হয়নি, ২০২৪-এ স্বাধীন হয়নি। আরেকটা বিপ্লব হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সংসদ ভবন দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো-- ইনশাআল্লাহ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী