অস্ট্রেলিয়াকে ধসিয়ে সিরিজ জিতল ভারত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৫ PM

অস্ট্রেলিয়াকে ধসিয়ে সিরিজ জিতল ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০১:০৩:৫১ AM

অস্ট্রেলিয়াকে ধসিয়ে সিরিজ জিতল ভারত

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে হারাল ভারত। রোববার (২৪ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৯ রানে জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছিল ভারত।

ইন্দোরে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে নিজেদের দলকে ঘুড়িয়ে ফিরিয়ে খেলানোর কারণে এদিন অজি দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স বিশ্রামে ছিলেন। ফলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। তবে প্রথমে বোলিং নেয়ার সিদ্ধান্তটা যে ভালো হয়নি তা পুরো ম্যাচে টের পেয়েছে অজিরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুভমান গিল ও  শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রানের পুঁজি পায় ভারত।

এই দুই ব্যাটসম্যান ছাড়াও অর্ধশতক পেয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল (৫২) এবং সূর্যকুমার যাদব (৭২)। সূর্যকুমার ৩৭ বল খেলে অপরাজিত ছিলেন ৭২ রানে। যেখানে ছিল ছয়টি ছক্কা এবং ছয়টি চারের মার। অস্ট্রেলিয়ার হয়ে ১০৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ক্যামেরুন গ্রিন।

৪০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। মাঝে বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকায়, বৃষ্টির পর অস্ট্রেলিয়ার নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭ রানের। তবে শেষ পর্যন্ত ২১৭ রানের সবকটি উইকেট হারিয়ে ম্যাচের পাশাপাশি সিরিজও হারায় অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শন অ্যাবট। এছাড়াও ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৫৩ রান। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা। ২ উইকেট পেয়েছেন কৃষ্ণা। ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার ফলে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে শ্রেয়াস আইয়ারের হাতে। সিরিজের শেষ ম্যাচ আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর)।  

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত