রাজধানীতে গুলিবিদ্ধ সেই ভুবন চন্দ্র মারা গেছেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাজধানীতে গুলিবিদ্ধ সেই ভুবন চন্দ্র মারা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ১২:০২:৫৮ অপরাহ্ন

রাজধানীতে গুলিবিদ্ধ সেই ভুবন চন্দ্র মারা গেছেন

ছবি : সংগৃহিত


রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার রাস্তায় গুলিবিদ্ধ ভুবন চন্দ্র শীল মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পপুলার হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তার শ্যালক পলাশ মজুমদার বিষয়টি জানিয়েছেন।

রাজধানীর তেজগাঁওয়ে দুই সন্ত্রাসী গ্রুপের কোন্দলের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন ভুবন চন্দ্র শীল। শুক্রবার তার মাথায় অস্ত্রোপচার হয়। ওই দিন রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা চলে ওই অস্ত্রোপচার।

তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, গুলিতে ভুবনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ঝুঁকি নিয়ে তার অস্ত্রোপচার করতে হয়েছে। পরিবারের সম্মতি নিয়েই তার অস্ত্রোপচার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চলের সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি জায়গায় তারিক সাঈদ মামুনের প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। অন্তত চারটি মোটরসাইকেলে এসে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়।

এ সময় মামুনের প্রাইভেটকারে মিঠু ও খোকন নামে দুই সহযোগী ছিলেন। গুলি করার পর মামুন গাড়ি থেকে নেমে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় পথচারী আরিফুল হক ও বিপরীত পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হন। মামুনকেও কুপিয়ে আহত করা হয়।

SH



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু