মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেলো শিশুর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেলো শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১১:৫২:৪১ পূর্বাহ্ন

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেলো শিশুর

ছবি : সংগৃহীত


ভোলায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বা‌সচাপায় জান্নাত বেগম (৭) না‌মের এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দি‌কে লাল‌ মোহন উপ‌জেলার গজা‌রিয়া বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চ‌লিক সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

নিহত জান্নাত বেগম লাল‌মোহন উপ‌জেলার প‌শ্চিম চর উমেদ ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের কচুয়াখালী গ্রা‌মের আকবর হো‌সে‌নের মে‌য়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহ‌তের প‌রিবার জানায়, শিশু জান্নাত বেগম তার মা‌য়ের সঙ্গে গজা‌রিয়া বাজা‌রে আসে। রাস্তা পার হওয়ার সময় চরফ্যাশন থে‌কে ভোলাগামী এক‌টি বা‌সের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার ক‌রে চরফ্যাশন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা শিশু‌টি‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাল‌মোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সিরাজুল ইসলাম বলেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় আনা হয়েছে। বা‌সের চালক ও তার সহকারী পালিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী