একটা গোষ্ঠী চাচ্ছে না, আমরা স্থিতি*শীল হই: আইজিপি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

একটা গোষ্ঠী চাচ্ছে না, আমরা স্থিতি*শীল হই: আইজিপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০৪:০৯:৩০ পূর্বাহ্ন

একটা গোষ্ঠী চাচ্ছে না, আমরা স্থিতি*শীল হই: আইজিপি

ছবি : সংগৃহীত


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘‘একটা গোষ্ঠী চাচ্ছে না, আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।’’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে আইজিপি বলেন, ‘‘শুধু গতরাতে না, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা র‌্যাব, এন্টিটেরোরিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে একটা পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। এভাবে দেখি উন্নতি হয় কিনা, তা না হলে অন্য স্টেপ নিতে হবে।’’

এ সময় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘‘আপনারা আমদেরকে জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও তথ্য পাচ্ছি। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।’

অপারেশন ডেভিল হান্টে বড় অপরাধী না ধরা পড়ার বিষয়ে আইজিপি বলেন, ‘‘কারা ধরা পড়ছে দেখেন। চোরাকারবারি, মাদক কারবারিরা ধরা পড়ছে। বিশেষ করে জেলা পর্যায়ে।’’

পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক এক কর্মশালায় যোগ দেন পুলিশ প্রধান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী