দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০২:১৪:৪৫ পূর্বাহ্ন

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিনিধি


সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের বিরুদ্ধের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠেছে। এর প্রতিবাদে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিরাই শহরে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

রাজানগর ইউনিয়নবাসীর ব্যানারে শহরের থানা পয়েন্টে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন, ইউপি সদস্য সাইদ আহমদ খসরু, সাবেক ইউপি সদস্য হাসান আহমদ ছাও মিয়া, ভুক্তভোগী ব্যবসায়ী মাসুক মিয়া, শিপ্রা রাণী দাস, আরিজা বেগমসহ স্থানীয় লোকজন। 

বক্তারা বলেন, ‘জহিরুল ইসলাম জুয়েল নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা পরিষদের সদস্যদের মারধর ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন। চেয়ারম্যান পরিষদের কার্যালয়ে আসেন না। বাড়িতে অফিস করেন। চেয়ারম্যানের চাহিদামতো টাকা না দিলে জন্মনিবন্ধন, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হোল্ডিং কর আটকে দেন।’

ভুক্তভোগী অটো রাইস মিলের ব্যবসায়ী ধাপকাই গ্রামের মাসুক মিয়া বলেন, ‘ট্রেড লাইসেন্সের জন্য চেয়ারম্যান ২ লাখ টাকা দাবি করেন। দুই বছর ঘুরে ট্রেড লাইসেন্স না পেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি ‘

রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা রাখা হয় না। আমার প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে এসব অভিযোগ তুলছে।’

SH



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী