পুলিশের ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

পুলিশের ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ০৬:৩০:০০ পূর্বাহ্ন

 পুলিশের ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র

ফাইল ছবি


কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রকিবুল ইসলাম (২৫) ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি পুলিশের কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, ছুটিতে বাড়িতে আসেন পুলিশ সদস্য রকিবুল। বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে ফ্রেস হয়। পরে আবার রুমে ঢুকে ভেতর থেকে আটকে দিয়ে গলাই রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। টের পেয়ে পরিবারের লোকজন থানায় সংবাদ দেয়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরও বলেন, পারিবারিক কলহ ও আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী