তাহিরপুরে শারদীয় দূর্গপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ PM

তাহিরপুরে শারদীয় দূর্গপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০৮:৪২:৩৮ AM

তাহিরপুরে শারদীয় দূর্গপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে শারদীয় দূর্গপূজা ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে  অনুষ্টিত সভায় উপজেলার ২৯টি দূর্গপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক  আমিনুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, সাধারন সম্পাদক গণেশ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু মোহন গাঙ্গুলী, সাংবাদিক রোকন উদ্দিন, সৈকত হাসান  প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা সকলে মিলে আসন্ন দুর্গাপূজা কে সফল করার জন্য যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করবো।

এম সি



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ