এক দফা এক দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

এক দফা এক দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০৩:৩০:১০ পূর্বাহ্ন

এক দফা এক দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

ফাইল ছবি


এক দফা এক দাবি নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে এমপিওপ্রত্যাশী শিক্ষকরা।

তারা বলছেন, 'স্বীকৃতি' শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, ডিগ্রি, মাদরাসা ও কারিগরি) একযোগে এমপিওভুক্তির দাবিতে তারা এই লাগাতার কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান। গত ২৩ ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষক নেতারা বলেন, আমরা একই দাবিতে স্কুল, কলেজ, ডিগ্রি, মাদ্রাসা ও কারিগরির শিক্ষকরা একযোগে দাবি আদায়ে এখানে কর্মসূচি পালন করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ আমরা শিক্ষকরা আজ রাস্তায় বসে আমাদের দাবি আদায় আন্দোলন করতে হচ্ছে। আমাদের খোঁজখবর নিতে কেউ আসেনি। শিক্ষকরা কতটা মানবেতর জীবনযাপন করে এই কথা শিক্ষক পরিবারসহ আশেপাশের মানুষরা জানে। শিক্ষিত করে তোলায় আমাদের পেশা, অথচ আজ আমরা আমাদের দাবি দাবি নিয়ে রাস্তায় বসে আছি। আমাদের দাবি একটাই 'স্বীকৃতি' শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, ডিগ্রি, মাদরাসা ও কারিগরি) একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে সারা দেশ থেকে আসা প্রায় পাঁচ শতাধিক শিক্ষকরা অংশ নিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী