পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৫ PM

পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০১:০২:৪৫ AM

পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু

ছবি: সংগৃহীত


বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষিত হবে । তবে অন্তিম মুহূর্তে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব আবারও আলোচনায়। বিশ্বকাপের প্রসঙ্গে দুই তারকা ক্রিকেটারের মতের অমিল আবারও বিপাকে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

বোর্ডের বিভিন্ন সূত্র থেকে আগেই জানা গিয়েছিল বিশ্বকাপ ইস্যুতে সাকিব-তামিমের মতের অমিল হওয়ার বিষয়টি। অভিমান করে দুজনেই বিশ্বকাপ দল থেকে সরে যাওয়ার কথাও নাকি জানিয়েছিলেন। তবে সমস্যার সুরাহা করতে এবার বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে আলোচনায় বসেছেন দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান।

অবসর কাণ্ডের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পেয়েছেন রানের দেখাও। তবে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন তিনি।

সূত্র থেকে জানা গেছে, ম্যাচের পর তামিম কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। জানিয়েছেন, বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে। দলের তারকা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিসিবি সভাপতিকে সাকিব জানান, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও নাকি বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে। তাতে অস্বস্তিকর এক পরিস্থিতির মুখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা যাচ্ছে, সেই সমস্যার সমাধান করতেই হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে সঙ্গে নিয়ে নিজের গুলশানের বাসায় সাকিবের সঙ্গে আলোচনায় বসেছেন পাপন। 

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত