‘মামুন বিয়ে না করলে আ ত্ম হ ত্যা করব’
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

‘মামুন বিয়ে না করলে আ ত্ম হ ত্যা করব’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১০:০৯:৪৩ পূর্বাহ্ন

‘মামুন বিয়ে না করলে আ ত্ম হ ত্যা করব’

ছবি : সংগৃহীত


কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী (২৫)। রোববার (২ মার্চ) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মামুন রানার বাড়িতে অনশনে বসেন তিনি। প্রেমিক মামুন রানা বগুড়ার আদমদিঘীতে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করেন।

জানা গেছে, মামুন রানা বিয়ের প্রলোভনে ওই তরুণীর সঙ্গে দীর্ঘ সাত মাস ধরে শারীরিক সম্পর্ক করেন। এখন বিয়ে না করায় অনশনে বসেছেন ওই তরুণী। এ ঘটনায় মামুন রানা ও পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

অনশনরত ওই তরুণী বলেন, মামুন বিয়ের আশ্বাস দিয়ে সাত মাস ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। গত শুক্রবার  মামুন তার কর্মস্থল বগুড়া আদমদিঘীতে আমাকে ডেকে নেয়। সেখানে এক বাসায় সময় কাটিয়ে কয়েল আনার কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ছোট ভাইয়ের সহযোগিতায় তার বাড়িতে চলে আসি। উপায় না পেয়ে রোববার সকালে বাড়িতে অনশনে বসি। মামুনের পরিবারের লোকজন আমাকে টেনে-হিঁচড়ে বাইরে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। আমি বর্তমানে মামুন রানার চাচার বাসায় অবস্থান করছি। মামুন বিয়ে না করলে আত্মহত্যা করব।

ওই তরুণীর বাড়িও একই গ্রামে। তিনি মজিদা আদর্শ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, মেয়েটির সাথে দীর্ঘদিনের সম্পর্ক। এটা আশপাশের লোকজন জানে। কুড়িগ্রাম থেকে বগুড়া নিয়ে মেয়েটির সঙ্গে এমন প্রতারণা করা ঠিক হয়নি। 

মামুন রানার মামাতো ভাই আব্দুস সালাম বলেন, সকালে মেয়েটি বিয়ের দাবিতে আমাদের বাড়িতে এসেছে। তার কাছে কিছু প্রমাণও দেখলাম। আমি মামার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত সহযোগিতা করব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী