স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য গ্রেপ্তার

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৫:১২:০৯ পূর্বাহ্ন

স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি


সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাথারিয়ায় স্কুলছাত্রী রাজনা হত্যা জড়িত সন্দেহে পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাজ্জাক মিয়াকে আটক করে আদালতে প্রেরণ করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। তিনি পাথারিয়া গ্রামের সুজাত মিয়ার পুত্র৷ 

গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) জানিয়েছে পুলিশ। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এরআগে রাজনা হত্যার পরপরই হত্যার সাথে জড়িত সন্দেহে ইউপি সদস্য রাজ্জাককে আটক করেছিল শান্তিগঞ্জ থানা পুলিশ৷ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয়৷ এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। 

পুলিশ জানায়, রাজনা হত্যার জড়িত থাকায় চাচাতো ভাই সালমান ও তার মা খইরুনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গতকাল সোমবার রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য রাজ্জাক মিয়াকে গ্রেপ্তার করা হয়৷ এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। 

উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদারবাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে পাথারিয়া গ্রামের ইসরাইল মিয়ার মেয়ে রাজনা বেগম (১৬) নামের ওই স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ৷

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, রাজনা হত্যায় জড়িত সন্দেহে ইউপি সদস্য রাজ্জাককে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

SH



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী