নারায়ণগঞ্জে অ স্ত্র স হ যুবক গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে অ স্ত্র স হ যুবক গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১১:৪১:১৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে অ স্ত্র স হ যুবক গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মেহেদী হাসান (২০)। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিমের ছেলে। এ বিষয়ে র‍্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় অস্থায়ী চেক পোষ্ট করার সময় সন্দেহজনক মনে হলে মেহেদী হাসানকে থামতে সংকেত দেয় র‍্যাব। এ সময় তিনি কৌশলে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাকে আটক করে। র‍্যাব তাকে পালানোর কারণ জিজ্ঞেস করলে কোনো সদুত্তোর দিতে পারেননি আটক মেহেদী। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে খালি ম্যাগজিনসহ একটি রিভালবার উদ্ধার করে র‍্যাব। এ সময় তাকে গ্রেপ্তার করে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয় এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, র‍্যাব গতরাতে অস্ত্রসহ মেহেদী হাসান নামে একজনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী