লেবাননে দরজা খুলছে ওয়ার্কপারমিট ভিসার
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ AM

লেবাননে দরজা খুলছে ওয়ার্কপারমিট ভিসার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১০:৪২:০১ AM

লেবাননে দরজা খুলছে ওয়ার্কপারমিট ভিসার

ছবি : সংগৃহীত


বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক থাকায় এত দিন কর্মী পাঠানো বন্ধ ছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার লেবাননে যেতে পারবেন আগ্রহী বাংলাদেশি কর্মীরা।

গতকাল বুধবার (৫ মার্চ) লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থগিতাদেশ প্রত্যাহার করে।

দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো— প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে; ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ থেকে দেশটিতে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে লেবাননে গমনেচ্ছু কর্মীদের দেশটিতে না যাওয়ার বিষয়েও সরকার সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে লেবাননে বাংলাদেশি কর্মীদের না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে গত সাত মাস লেবাননে কর্মী যাওয়া বন্ধ ছিল।

তবে সম্প্রতি বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, লেবাননে এখন যুদ্ধ পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশ থেকে সে দেশে কর্মী পাঠানো যেতে পারে। বৈরুতে এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক