হবিগঞ্জে যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জ/রিমানা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ AM

হবিগঞ্জে যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জ/রিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১১:৪৪:০৭ PM

হবিগঞ্জে যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জ/রিমানা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের চৌমুহনী বাজারে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ সদর থানাধীন চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে সেলিম এন্টারপ্রাইজের গ্যাসের দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। শাহজালাল ডিমের আড়তে ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে না পারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ছালমা রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ৭ হাজার টাকা এবং আল্লাহরদান ফলের দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯ জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক