বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৩ PM

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৭:৫২:৫০ AM

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড


বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় ঘনিয়ে আসছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের অংশগ্রহণকারী বাকি দেশগুলো নিজেদের দল ঘোষণা করলেও এখন পর্যন্ত দল দেয়নি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তবে, খুব দ্রুতই শেষ হচ্ছে প্রতীক্ষা। 

জানা গেছে আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল। বিশ্বকাপের দলে জায়গা অনেকটাই পাকা মাহমুদউল্লাহ রিয়াদের। অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের ফ্লাইট ধরছেন সেটা অনেকখানিই নিশ্চিত। 

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে ফিরে আসছেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদেরও বিশ্বকাপ নিশ্চিত। দলের থাকবেন পাঁচ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম। স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে শেখ মেহেদিকে।

বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড

তামিম ইকবাল,  লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।


F/A



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত