নড়াইলে মোটরসাইকেল ও নসিমনের সং ঘ র্ষে দুইজন নি হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নড়াইলে মোটরসাইকেল ও নসিমনের সং ঘ র্ষে দুইজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ১২:১৮:০৫ অপরাহ্ন

নড়াইলে মোটরসাইকেল ও নসিমনের সং ঘ র্ষে দুইজন নি হ ত

ছবি : সংগৃহীত


নড়াইল ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী যোগানিয়া এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে যোগানিয়া-চাপাইল সড়কের নড়াইল জেলার নড়াগাতিথানার যোগানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আল আমিন শেখ মোটর সাইকেলে করে যোগানিয়া থেকে চাপইল যাচ্ছিলেন। এসময় দক্ষিণ যোগানিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বৃদ্ধা বিজয় লক্ষীকে চাপা দেয়। পরে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই বৃদ্ধা বিজয় লক্ষী ও মোটর সাইকেল চালক আল আমিন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের ফজলেল শেখের ছেলে আল আমিন শেখ (৩৫) ও একই এলাকার পঞ্চানন নন্দীর স্ত্রী বিজয় লক্ষী (৭৫)।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী